August 6, 2026, 10:07 am
শিরোনাম :
সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ।

রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত!

স্টাফ রিপোর্টার

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত ২০ বছরের এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

তিনি আরও জানান, ‘শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে।



ফেসবুকে আমরা