August 6, 2026, 1:24 pm
শিরোনাম :
সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ।

গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আমাদের কলম অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। এ গণঅভ্যুত্থান একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে চায়। আমরা বিশ্বাস করি, এই গণঅভ্যুত্থান একটি মৌলিক পরিবর্তনের সূচনা করেছে।

আহমেদ আযম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন ছিল না; এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি নিরলসভাবে দিকনির্দেশনা দিয়েছেন।

গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে আযম খান বলেন, সংকীর্ণ ব্যক্তিস্বার্থে জাতিকে বিভক্ত করবেন না। দেশের মানুষ একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। কেউ যদি পতিত ফ্যাসিবাদী শাসনের মতো আচরণ করে, জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ কখনও বিস্মৃত হবে না।

তিনি বলেন, আন্দোলনের সময় সংঘটিত সকল নৃশংসতার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না।



ফেসবুকে আমরা