August 6, 2026, 9:59 pm
শিরোনাম :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি”

সিহাব আলম সম্রাট, রাজশাহী

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে মহিলা মেম্বার সেলিনা পারভিন ও ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল রানার যৌথ উদ্যোগে খেলাধুলা সামগ্রী ফুটবল ও পাঁচশত করে টাকা বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে দেশব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় তৃণমূলের তরুণদের মাঠে ফেরাতে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণসহ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য

হাসিদ শেখ সেন্টু, ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব লিটন আলী, যুব নেতা ওসমান আলী, ইউনিয়ন সমবায় দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম রাজ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় সোহেল রানা বলেন, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করার অনুরোধ জানাই।



ফেসবুকে আমরা