August 1, 2026, 6:07 pm
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার এবং নাছিম (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩১ জুলাই) আনসার সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতায় সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে নাছিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান।

খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে সন্দেহভাজনের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

এ সময় তার কাছ থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা