October 28, 2026, 12:47 am
শিরোনাম :
পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ যাত্রাবাড়ীতে সার্জেন্ট কতৃক সাংবাদিককে হেনস্তা ও মুঠোফোন কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা ‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ৪ নারী

পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার; নেতৃত্বে এসআই নাজমুল

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ মোঃ শাওন হোসেন (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী সদর থানার (এসআই) মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ জুলাই) পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া রোডস্থ মাতৃসদন কেন্দ্রের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন হোসেন পটুয়াখালী পৌরসভার মুক্তির মোড় এলাকার খোকন প্যাদা ও নাজমা বেগমের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার পটুয়াখালী সদর থানার এসআই নাজমুল ও তার সঙ্গীয় ফোর্স নবাবপাড়া রোডের মাতৃসদন কেন্দ্র এলাকায় একটি বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শাওনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবৈধ ২০ পুরিয়া প্রাণঘাতী মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নাজমুল জানান, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন খবরের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি চালিয়ে আসামিকে হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হই।”

পটুয়াখালী সদর থানা অফিসার নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা