September 12, 2026, 5:34 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

বাউফলে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)।

রবিবার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালী সদর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‍্যাব-৮-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, রাজমিস্ত্রীর কাজের সুবাদে অভিযুক্তের ভিকটিমের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন তিনি বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বড় বোন বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা