July 29, 2026, 3:39 pm
শিরোনাম :
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার

মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা: অঙ্গীভূত আনসার সদস্যদের হাতে চোর আটক।

আমাদের কলম অনলাইন ডেস্ক

 

১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার):

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে হাতেনাতে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেল আনুমানিক পৌনে চারটা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এলাকায় তখন রোগী ও স্বজনদের ভিড়। ঠিক ওই সময়েই পার্কিং জোনে এক যুবকের আনাগোনা ও সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের।

নিরাপত্তা কর্মীরা দূর থেকে তার ওপর কড়া নজর রাখছিলেন। কিছুক্ষণের মধ্যেই সোহাগ মিয়া (৩১) নামের ঐ ব্যক্তি পার্কিংয়ে থাকা একটি মোটরবাইকের লক ভাঙার ও চুরির চেষ্টা চালান। ঠিক তখনই টহল ডিউটিতে থাকা আনসার সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পিসি মোঃ আতাউর রহমানের নেতৃত্বে টহল দলে ছিলেন এপিসি মোঃ আনিস মিয়া, আনসার জাবেদ আলী ও আনসার আলমগীর। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেন যে, তিনি মূলত মোটরসাইকেল চুরি করার উদ্দেশ্যেই হাসপাতালে এসেছিলেন। তবে চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর আটক যুবক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ঐ যুবকের কাছ থেকে লিখিত মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

মোটরবাইকের মালিক ও হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। মুগদা হাসপাতালের এই ঘটনাটি তাদের নিয়মিত পেশাদারিত্ব ও সতর্ক নজরদারিরই একটি অংশ।



ফেসবুকে আমরা