June 20, 2026, 10:21 am
শিরোনাম :
হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

 

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরের ব্যস্ততম সদর রোডের নতুন বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে এক দুর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর অপরাধীদের কোনো প্রাথমিক সূত্র বা আলামত না পাওয়ায় এটিকে একটি ‘ক্লুলেস’ চুরি বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

শনিবার (২০ জুন ) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোনাই কর্মকার জানান, নতুন বাজারের ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থিত তার মালিকানাধীন ‘নিউ শতরূপা সোনা ঘর’ (শতরূপা জুয়েলার্স) নামক দোকানটিতে ১৮, ২১ ও ২২ ক্যারেটের আধুনিক ডিজাইনের অলংকার তৈরি ও বিক্রি করা হতো। চোর চক্রটি দোকান থেকে প্রায় ৪ ভরি সোনা, ৫০ ভরি রূপা এবং বিভিন্ন রকমের আংটি ও নাকফুলসহ বিপুল পরিমাণ অলংকার লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই এলাকায় চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটায় পুরো এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও কোনো প্রতিকার না পাওয়ায় ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। শহরের এমন একটি জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় কোনো ধরনের ক্লু না রেখে এত বড় চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বাজার এলাকায় স্থায়ী নৈশ প্রহরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোরালো দাবি জানিয়েছেন।

 

চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পটুয়াখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাসেল এবং চুরির স্থানটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। পুলিশ জানিয়েছে, চোর চক্রটি অত্যন্ত সুচতুর এবং পরিকল্পিতভাবে কোনো প্রমাণ না রেখেই নিখুঁতভাবে এই চুরি সম্পন্ন করেছে। ঘটনাস্থলে কোনো প্রাথমিক আলামত না থাকায় বিষয়টিকে ‘ক্লুলেস’ মামলা হিসেবে দেখছে পুলিশ। তবে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। “আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ এবং উন্নত প্রযুক্তির সহায়তায় এই চুরির রহস্য উদঘাটন, অপরাধীদের সনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে ইতিমধ্যে জোরদার অভিযান শুরু হয়েছে।”



ফেসবুকে আমরা