August 6, 2026, 11:56 pm
শিরোনাম :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুন্সীগঞ্জে পাঁচ কৃতী খেলোয়াড়কে জেলা প্রশাসকের সম্মাননা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ঢাকা অঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় (২০০ মিটার দৌড়) দ্বিতীয় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস ও দ্বিতীয় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সৈয়দা নুরমহল আশরাফী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়রা।



ফেসবুকে আমরা