September 12, 2026, 3:57 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

মানিকনগর বিশ্বরোডে মাদকের স্পট উচ্ছেদ, এলাকাবাসী-পুলিশ-বিএনপির যৌথ উদ্যোগে স্বস্তি ফিরছে

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মুগদা থানার মানিকনগর বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরে চলা দেলা মাদকের স্পট বন্ধ করে দিয়েছে এলাকাবাসী ও মুগদা থানা পুলিশ। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও।

জানা যায়, মানিকনগর বিশ্বরোড সংলগ্ন একটি এলাকায় দীর্ঘদিন ধরে দেলা নামে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল। সেখানে নিচতলা ও দোতলা ঘর তৈরি করে মাদক সেবনেরও ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে অভিভাবক ও যুবসমাজের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল।

পরিস্থিতির অবসান ঘটাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ করলে মুগদা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন মুগদা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিযানে মাদকের স্পটটি বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ।

নাজমুল হোসেন প্যারট বলেন, “মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এলাকার মানুষ যদি এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। ঢাকা-৯ আসনের বিএনপির নেতা হাবিবুর রশিদ হাবিব যে মাদকমুক্ত সমাজ গঠনের কথা বলেছেন, তা বাস্তবায়ন করা সহজ হবে।”

মো. মাহবুবুর রহমান টিপু বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে এলাকার পরিবেশ আরও নিরাপদ হবে। তারা ভবিষ্যতেও প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।



ফেসবুকে আমরা