September 12, 2026, 4:03 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

মুন্সিগঞ্জে জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

আমাদের কলম অনলাইন ডেস্ক

সটাফ রিপোর্টার

 

মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি ও টাকা নিজের নামে লিখে না দেওয়ায় বাবাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী রাজারপাড়া এলাকার বাসিন্দা মো. ইয়াছিন সাগর (২৫) দীর্ঘদিন ধরে তার বাবা মজনু খালাসীর কাছে টাকা ও জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ৫ জুন সাগর তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মজনু খালাসীকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত ও আহত হন।

ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৬ জুন শ্রীনগর থানাধীন কেয়টখালী এলাকা থেকে অভিযুক্ত মো. ইয়াছিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াছিন সাগর কেয়টখালী রাজারপাড়া এলাকার মজনু খালাসীর ছেলে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



ফেসবুকে আমরা