May 30, 2026, 5:30 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪ চৌদ্দগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায়, উল্টো হুমকি ছাত্রলীগ নেতা আরিফের এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান চৌদ্দগ্রাম দর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতা আরিফ মাদক নিয়ে গ্রেফতার। ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’ আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে

শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করা আলোচিত সেই প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালতের পিপি রফিক সরকার এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ও শহরের দত্তবাড়ি মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর তদন্ত শেষে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ছাত্র/ছাত্রীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন ডা. রায়হান শরীফ। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি ডান পায়ে লেগে তমাল আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা ডা. রায়হান শরীফকে ক্লাসরুম আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকুসহ রায়হান শরীফকে আটক করে। এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই ওয়াদুদ আলী এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে পুলিশের দায়ের করা মামলায় আদালত ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামির হাজতবাসের দিনগুলো কারাদণ্ডের রায়ের সাথে সমন্বয় করা হবে। শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলাটি এখনো বিচারধীন রয়েছে বলে জানিয়েছেন পিপি রফিক সরকার।



ফেসবুকে আমরা