September 15, 2026, 11:15 pm
শিরোনাম :
নতুন রূপে ফিরছে পদ্মা টেলিভিশন মানুষের কথা, মানুষের পাশে—সারা বিশ্বে আলো ছড়ানোর প্রত্যয় চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬ মানিকনগর কমপ্লেক্সের সামনে ফুটপাত দখল ড্রেনের ওপর মাটি ফেলে পানি নিষ্কাশন বন্ধ, ভোগান্তিতে পথচারী-এলাকাবাসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রায়না চক্রের নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: টুর্নামেন্টের ফাইনাল খেলায়, বক্তব্যে মোঃ মনির হোছাইন।  নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডি এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। উক্ত ঘটনায় তিন ছিনতাইকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১ । মোঃ পলাশ সরকার ওরফে পলাশ (২৯) ২। সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও ৩। বিপ্লব হোসেন (৩১)।
সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে ধানমন্ডি থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ধানমন্ডি থানার মামলা নং-০৪, তারিখ ০৫/০৪/২০২৬ খ্রি. এর সন্দিগ্ধ আসামিরা মোহাম্মদপুর থানাধীন টাউন হল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ‍ও মোহাম্মদপুর থানা পুলিশের টহল টিম উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।  পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় গ্রেফতারকৃত মোঃ পলাশ সরকার ওরফে পলাশ চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মোঃ সাইফুল আলমকে আঘাত করে। আঘাতটি তার বাম পায়ের হাঁটুর নিচে লেগে গুরুতর জখম হয় এবং গ্রেফতারকৃত সাকিব সরকার ওরফে সাকিব চাপাতি দিয়ে এসআই সাইফুল আলমকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গুলি লাগে। ধৃত পলাশ এসআই সাফায়েদুর রহমানের উপরও হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি মারে। পরবর্তীতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। এসময় তাদের  হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তলসহ বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা শীর্ষ ছিনতাইকারী। গ্রেফতারকৃত মোঃ পলাশ সরকার ওরফে পলাশের বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা হত্যা একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা