July 29, 2026, 3:38 pm
শিরোনাম :
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র বিনম্র শ্রদ্ধা

সিহাব আলম সম্রাট, রাজশাহী 

২৬ মার্চ ২০২৬ তারিখ বৃহষ্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। সকাল ৬:৩০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময়

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান,পরিবেশ অধিদপ্তর, রাজশাহী’র উপ পরিচালক মোছাঃ তাছমিনা খাতুন, জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখিকা আমিনা আনসারী , পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী এইচটিআই এর সভাপতি নাহিদ হোসেন , পলিমাটির সদস্য ছোঁয়া, মাধুর্য, খুশি, সুরভী, শারমিন, সাইফ, মাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পালটা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই, আত্মদান এবং বীরত্বের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।



ফেসবুকে আমরা