June 5, 2026, 12:26 am
শিরোনাম :
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪

বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি। 

 

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ঝাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদরাসার ১৯৮৮-২০২৬ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হোছাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক শাহী, মাদরাসার সুপার মোঃ আবুল কাছেম, শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা নজির আহমেদ, শেয়ার অ্যান্ড কেয়ার গ্রুপের পরিচালক বেলায়েত হোছাইন, ইবনে সিনা ডায়গনষ্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ডাঃ মিজানুর রহমান, জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতালের ডাঃ আরাফাত হোসেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের আহবায়ক মোঃ ছালামত উল্লাহ, সদস্য সচিব ছানা উল্লাহ। বক্তব্য রাখেন শিক্ষক আবদুল হাকিম, সাবেক ছাত্র জসিম উদ্দিন, শফি উল্লাহ, ওমর ফারুক মারুফ, আরিফুল হক, হাবিবুর রহমান, আবদুল মোতালেব, মিজানুর রহমান। সাবেক শিক্ষার্থী আলাউদ্দিন আবির ও এসএন ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আমিরাবাদ মাদরাসার অধ্যক্ষ একেএম ইব্রাহিম ভুঁইয়াসহ বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া মাদরাসার ১৯৮৮-২০২৬ সালের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসা, বালিশ ধরা ও হাঁড়ি ভাঙা খেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে অবসরপ্রাপ্ত ও বদলিজনিত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী সাবেক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মাদরাসার মরণোত্তর শিক্ষক-কর্মচারীর পরিবারের হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।



ফেসবুকে আমরা