June 5, 2026, 2:30 am
শিরোনাম :
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

অভিযুক্ত আক্তার হোসেন জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিলের ১২ তারিখ বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এ সময় তার বাবা আক্তার হোসেন তাকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেলে পালিয়ে যায় আক্তার।

এ ঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগী শিশুটির মায়ের সঙ্গে তার মায়ের বিবাহি বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার সঙ্গে থাকতো শিশুটি। বিষয়টি জানাজানির পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কারাগারে ছিলেন আক্তার হোসেন। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত।



ফেসবুকে আমরা