June 5, 2026, 3:28 am
শিরোনাম :
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪

মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জন গ্রেফতার

আমাদের কলম অনলাইন ডেস্ক

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৫০ জন, পল্লবী থানা ২৪ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৬ জন, দারুস সালাম থানা ৪৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানা ১৬ জন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা