June 5, 2026, 12:27 am
শিরোনাম :
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাসস

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে তুরস্কে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে তিনি তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এতে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময় বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া ক্রীড়া কূটনীতি জোরদার করতে প্রতিমন্ত্রী তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় খেলাগুলোকে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে।

এছাড়া তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশ বর্তমানে জনসংখ্যাগত সুবিধা (Demographic Dividend) পর্যায়ে রয়েছে। এই সফর ওআইসি সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক জোরদার এবং দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফর শেষে আগামী ১৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।



ফেসবুকে আমরা