June 5, 2026, 9:59 pm
শিরোনাম :
মুন্না-নয়ন পরিষদ, সবার সেরা পরিষদ: তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত—স্লোগানে মুখর মুগদা থানা যুবদল ২৬ মামলার আসামি থেকে আন্দোলনের সামনের সারির কর্মী—সাময়িক বরখাস্তে নতুন বিতর্কে গোলাম কিবরিয়া পটুয়াখালীর ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার সরকারি অনুদানের টাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণের মধ্যে বিতরণ করেন চাঁদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাবা আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি। বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সংবর্ধনা সংগ্রাম থেকে সাময়িক বরখাস্ত: ডিএসসিসি কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ঘিরে নতুন বিতর্ক সংগ্রাম, কারাভোগ ও প্রতিকূলতা পেরিয়ে দায়িত্বে অবিচল গোলাম কিবরিয়া: ডিএসসিসিতে আলোচনায় এক কর্মকর্তা নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের খানসামা উপজেলার ০৬ টি ইউনিয়নে বর্তমানে বোরো ধানের চারা রোপণ করা শুরু হয়েছে

নুর-আমিন,খানসামা,দিনাজপুর,প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলার ০৬ টি ইউনিয়নে বর্তমানে বোরো ধানের চারা রোপণ করা শুরু হয়েছে। ফসলের মাঠজুড়ে বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষকরা জমিতে হাল চাষ করছেন। কেউ কেউ জমিতে গরু মহিষ দিয়ে মই দিচ্ছেন। আবার কেউ কেউ ধানের চারা রোপণ করছেন। কেউ আবার অন্যের জমিতে কাজ করছেন। গত বছরের চেয়ে এবারের খরচ বেশি বাড়ছে। খানসামা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মার্চ মাস পর্যন্ত মোট

বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৩৪২০ হেক্টর, যা এবারে লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে ২৬১০ হেক্টর। এবারে বোরোধান জাত হাইব্রিড, ১২০৫, হীরা ০২, ব্রিধান ২৮, ২৯, ৮৯, ৯৬, ১০০, ১০১, ১০২, ১০৪, আবাদের কার্যক্রম চলছে। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে স্থানীয় চাষীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। এবং সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে।

ছাতিয়ানগড় গ্রামের কৃষক রশিদুল ইসলাম জানান, আমরা কৃষি অফিসের সহযোগিতা ও নির্দেশনায় বোরো ধানের আবাদ শুরু করেছি। তবে বর্তমানে সার ও জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়াতে বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেড়েছে। তবে চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে বিগত বছরের ন্যয় এবারও বোরো ধানেরবাম্পার ফলন হবে আশা করা যাচ্ছে।

 

উপজেলার দুহশুহ গ্রামের কৃষক আহাদ আলী বলেন, আমরা ছোট-খাটো কৃষক মানুষ, হামার (আমার) বেশি আবাদি জমি নাই, মিচ্চে এ্যানা ৫-৬ বিঘা জমি চাষ করি। মানুষ নিয়ে কাম করে নেই না, নিজেই সব করি। বছরে ইরি আর আমন ধান লাগাই তাতে আল্লাহ দিলে ভালোই আবাদ হয়, ভালোই চলে। এবারও লাগাছি আমরা দেখি কি হয়? এবার তো সারের দাম, পানির দাম, কীটনাশক দাম আগের বছরের তুলনায় বেশি। ভালো ফলন আর ভাল দাম পালে পুষে যাবে।

 

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ইয়াসমিন আক্তার জানান, প্রতিবছরই উপজেলায় বোরো ধানের আবাদ ভালো হয়ে থাকে। সেইসাথে লক্ষ্যমাত্রা কিছুটা হলেও পুরন হয়। এবারও আমরা আশা করছি, এই মৌসুমেও স্থানীয় চাষিরা বোরোর আবাদে বেশ লাভবান হবেন। তাছাড়া উপজেলা কৃষি অফিস থেকে স্থানীয় কৃষকদের ফসল চাষে উৎসাহী হতে এবং দক্ষ করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে।

 

উপজেলার প্রতিটি ব্লকে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কৃষকদের বোরোর আবাদে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে কৃষকদের উৎসাহ দেওয়াসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে কৃষি অফিস ভূমিকা পালন করে যাচ্ছে।

 

এছাড়াও বোরো ধানের জমিতে লাইন,লোগো ও পার্চি করার পরামর্শ দেয়া হচ্ছে।

 

 

আবহাওয়া পরিস্থিতি ও পরিবেশ অনূকুলে থাকলে এবারও খানসামায় বোরো ধানের বাম্পার ফলন হবে।



ফেসবুকে আমরা