August 7, 2026, 8:52 am
শিরোনাম :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুগদা থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: জনসম্পৃক্ত পুলিশিং জোরদারে নানা উদ্যোগ

আমাদের কলম অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার | ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের আওতাধীন মুগদা থানার উদ্যোগে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মুগদা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, সড়ক নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি পুলিশ কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

মুগদা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতেই নিয়মিত ওপেন হাউজ ডে আয়োজন করা হচ্ছে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, কিশোর অপরাধ, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম বা অপরাধমূলক তথ্য পাওয়া গেলে দ্রুত থানায় জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি জনসেবার মান উন্নয়ন, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাদের মতে, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা