August 7, 2026, 1:29 pm
শিরোনাম :
ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি”

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা

আমাদের কলম অনলাইন ডেস্ক

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন একটি পেমেন্ট সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে। যদিও সুবিধাটি এখনো সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে।

সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর Add Payment Method অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেটা। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

 



ফেসবুকে আমরা