
মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি।
পবিত্র আশুরা শোহাদায়ে কারবালা উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে রবিবার দিনব্যাপী শুভপুর ইউনিয়ন গাছবাড়ীয়া গাউছিয়া তৈয়্যৈবিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় গুরুত্বপূর্ণ প্রাধান মুফাচ্ছির হিসাবে তাশরীফ পেশ করেন চট্রগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা আরবি প্রভাষক হযরত মাওলানা মোঃ জয়নুল আবেদীন আল কাদেরী। এইসময় ডাক্তার আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ মুফাচ্ছির হিসাবে তাশরীফ পেশ করেন গাছবাড়ীয়া গাউছিয়া তৈয়্যৈবিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হোসাইন মোহাম্মদ বেলাল, অত্র মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। যশপুর সুফিয়া খাতুন ফাজিল মহিলা মাদ্রাসা সহ কারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ফরহাদ উল্লাহ। আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আণ্জুমান রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্ট এসিসট্রেন সেক্রেটারি আব্দুল মালেক বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বাংলাদেশ গাউছিয়া কমিটি সেক্রেটারি মোহাম্মদ কাসেম, আলিফ হজ্জ কাফেলা এমডি মোহাম্মদ হোসাইন, গাছবাড়ীয়া গাউছিয়া তৈয়্যৈবিয়া আলিম মাদ্রাসা সভাপতি আব্দুল কাইউম সহ গাউসিয়া কমিটির সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন আলেমগণ উপস্থিত ছিলেন, এই সময় অত্র মাদ্রাসা এক ছাত্র হাফেজ হিসাবে উক্তিণ্য হওয়া পাগড়ী পড়িয়ে দেন হযরত মাওলানা মোঃ জয়নুল আবেদীন আল কাদেরী ও অতিথি বিন্দুকে ফুল দিয়ে বরণ করে নেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দু