August 7, 2026, 7:57 am
শিরোনাম :
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ব্যাংকিং খাতের নিরাপত্তা জোরদারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও BFIU-এর টাউন হল মিটিং ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার ‘ডিল’! ফাঁস হওয়া কথিত সম্মতিপত্রে তোলপাড় প্রশাসন সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল আটকে দিল পুলিশ রাজধানীতে শপিং ব্যাগে মিললো তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত! ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডিএসসিসির পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন ঘিরে ফলাফল পরিবর্তনের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিল

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-২২০১)-এর ২০২৬-২০২৭-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। সহ-সাধারণ সম্পাদক-১ পদে প্রার্থী মোঃ মমিন মিয়া (ভোটার নং-২২৭) প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমেদ-এর কাছে লিখিত আবেদন করে ৪ জুলাই ঘোষিত বেসরকারি ফলাফল বহাল রেখে শপথ গ্রহণের ব্যবস্থা, ১৩ জুলাই প্রকাশিত ফল বাতিল অথবা সম্পূর্ণ নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

জানা যায়, ৪ জুলাই ২০২৬ ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে সভাপতি পদে মোঃ শাহ আলম তালুকদার ৩৪৪ ভোট, কার্যকরী সভাপতি পদে মোঃ সালাউদ্দিন-৪ ২৯৮ ভোট, সহ-সভাপতি-১ পদে মোঃ সেলিম ২৮০ ভোট, সহ-সভাপতি-২ পদে মোঃ জামাল উদ্দিন ২৭৯ ভোট, সহ-সভাপতি-৩ পদে মোঃ মনির হোসেন ভূঁইয়া ৩০১ ভোট, সহ-সভাপতি-৪ পদে শ্রী চন্দন গৌড় ২৮৯ ভোট, সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ২৮৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মোঃ শাজাহান মন্টু ২৮৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোঃ মিন্টু ২৯৪ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক-১ পদে মোঃ মমিন মিয়া ৩০০ ভোট পেয়ে নির্বাচিতদের তালিকায় ছিলেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক-২ পদে মোঃ সুমন ৩১৩ ভোটসহ অন্যান্য পদেও প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।

আবেদনকারী মোঃ মমিন মিয়া তার আপিলে উল্লেখ করেন, ০৪ জুলাই ভোট গণনায় তিনি ৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিমন গাজী (ভোটার নং-১২৭) পান ২৫০ ভোট। কিন্তু প্রতিদ্বন্দ্বী পক্ষের আবেদনের পর ৮ ও ৯ জুলাই পুনরায় ভোট গণনা করা হয়। পরে ১৩ জুলাই প্রকাশিত ফলাফলে সহ-সাধারণ সম্পাদক-১ পদে মোঃ রিমন গাজীকে ২৯৬ ভোটপ্রাপ্ত দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়।

পুনর্গণনার পর প্রকাশিত ফলাফলে আরও দেখা যায়, কার্যকরী সভাপতি পদে মোঃ সালাউদ্দিন-৪ ৩০১ ভোট, সহ-সভাপতি-১ পদে মোঃ সেলিম ২৭৮ ভোট, সহ-সভাপতি-২ পদে মোঃ জামাল উদ্দিন ২৭৫ ভোট, সহ-সভাপতি-৩ পদে মোঃ মনির হোসেন ভূঁইয়া ২৯৭ ভোট, সহ-সভাপতি-৪ পদে শ্রী চন্দন গৌড় ২৯১ ভোট, সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ২৮৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোঃ মিন্টু ২৯৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক-২ পদে মোঃ আলাউদ্দিন ৩২০ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ ইমরান ২৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমির হোসেন-৬, প্রচার সম্পাদক পদে মোঃ আবুল কাশেম শেখসহ বিভিন্ন পদে নতুন ফলাফল প্রকাশ করা হয়।

মোঃ মমিন মিয়া তার আবেদনে অভিযোগ করেন, নির্বাচন শেষ হওয়ার চার থেকে পাঁচ দিন পর ভোট বাক্স পুনরায় খোলা হয়। ওই সময় পর্যন্ত ভোট বাক্স অরক্ষিত অবস্থায় থাকায় কারচুপির আশঙ্কা ছিল বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, পুনর্গণনার মাধ্যমে পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তন করে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করা হয়েছে এবং এতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

১৬ জুলাই ২০২৬ তারিখে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আপিল জমা দেন। আবেদনে তিনি ৪ জুলাইয়ের বেসরকারি ফলাফল বহাল রেখে শপথ পড়ানোর ব্যবস্থা, ১৩ জুলাইয়ের ফলাফল বাতিল অথবা সম্পূর্ণ নির্বাচন বাতিল করে পুনরায় নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আবেদন জানান।

এদিকে নির্বাচন কমিশনের রিসিভ কপি অনুযায়ী আবেদনটি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমেদ-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় ভোট গণনা করা হয়েছে।” তবে কেন ৪ জুলাই ভোটগ্রহণ ও গণনার পর ফলাফল প্রকাশ করা হয়েছিল, কেন ৮ ও ৯ জুলাই পুনর্গণনা করা হলো, ১৩ জুলাই প্রকাশিত ফলাফলের নোটিশে ৮ জুলাইয়ের স্বাক্ষর কেন রয়েছে এবং ৯ জুলাইয়ের গণনার পৃথক ফলাফল কোথায়—এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি বলে অভিযোগকারী দাবি করেছেন।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া গেলে তা এই প্রতিবেদনে সংযোজন করা হবে।



ফেসবুকে আমরা