July 30, 2026, 1:28 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণ শুরু, লাগবে যেসব কাগজপত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ১৭ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৩ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮০ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী। এরমধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। তারাই মূলত অনলাইন ফরম পূরণের সুযোগ পাচ্ছেন।

ভর্তি ফরম পূরণ যেভাবে

উত্তীর্ণ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

 

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬-১৮ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ৬-১৯ মের মধ্যে নিশ্চয়ন করতে হবে।

যেসব কাগজ প্রয়োজন

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের শিগগির আনুষ্ঠানিক চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভর্তি জন্য শিক্ষার্থীদের বেশ কিছু কাগজের প্রয়োজন হবে।

অনলাইন আবেদন ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসির মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসির মার্কসশিট ও সার্টিফিকেট, এইচএসসির প্রশংসাপত্র, এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে তিন কপি।



ফেসবুকে আমরা