June 20, 2026, 6:44 pm
শিরোনাম :
জনগণের হিসাব দিতে নারাজ গাজীপুর সিটি কর্পোরেশন এবার মন্ত্রণালয়ের কাঠগড়ায়:  গাজীপুরে কারখানায় আগুন বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মবিল তৈরির মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। শনিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূবাইল কলেজ গেট এলাকার মবিল রিসাইকেলিং ফ্যাক্টরিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে যায় মবিল তৈরির মালামাল ও মেশিনপত্র।

টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



ফেসবুকে আমরা