August 5, 2026, 11:07 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালী প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনার এক সমর্থক। আজ শনিবার সকালে ব্রাজিল জয়ী হওয়ার পর শহরের ঝাউবাগান এলাকায় রাফিকে মাথা ন্যাড়া করা হয়। তবে তিনি স্ব ইচ্ছাই মাথা ন্যাড়া করেছেন।

জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।

শনিবার সকালে হাইতির সাথে ৩-০ গোলে ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় জড়ো হয়। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবাগান এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।

এসময় ঘটনাটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।

উপস্থিত ব্রাজিল সমর্থকরা বলেন, গতকাল ফেসবুক লাইভে আর্জেন্টিনার সমর্থক রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সেই কথা অনুযায়ী ঝাউবাগান এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে।

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি উপস্থিত ভক্তদের বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’



ফেসবুকে আমরা