August 4, 2026, 4:54 am
শিরোনাম :
১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন

পটুয়াখালীতে ঈদ উপলক্ষে র‍্যাবের বিশেষ অভিযান: বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ 

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে পটুয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১৭ মার্চ) পটুয়াখালী জেলা শহরের সদর রোড ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় র‍্যাব-৮, সিপিসি-১-এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এই যৌথ অভিযানের মূল লক্ষ ছিল বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা, টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধ করা, পণ্যের অতিরিক্ত মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় রোধ করা।

অভিযান চলাকালীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়েছে।

র‍্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী ও বরগুনা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।



ফেসবুকে আমরা