October 29, 2026, 7:04 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

টিটি পাড়া আন্ডারপাস এলাকায় পথচারীর কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ছিনতাই

আমাদের কলম অনলাইন ডেস্ক

চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ছিনতাই

রাজধানীর মুগদা স্টেডিয়াম সংলগ্ন টিটি পাড়া আন্ডারপাস এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। বিশেষ করে আন্ডারপাসের নিচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা না থাকায় সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। এতে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

সরেজমিনে জানা যায়, আজ রবিবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে থেকে অটোরিকশাযোগে আরামবাগের উদ্দেশে রওনা দেন দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা আবুল হাসান। অটোরিকশাটি টিটি পাড়া আন্ডারপাসের নিচে পৌঁছালে হঠাৎ হেলমেট পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আবুল হাসানের কাছ থেকে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন পথচারী জানান, টিটি পাড়া আন্ডারপাস এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাসের আশপাশে সিসিটিভি ক্যামেরা ও নিয়মিত পুলিশ টহলের অভাব থাকায় ছিনতাইকারীরা এই এলাকাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছে।

এ ঘটনায় ভুক্তভোগী আবুল হাসান শাহজাহানপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত টিটি পাড়া আন্ডারপাস এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ টহল জোরদার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা আরও বেড়ে যেতে পারে।



ফেসবুকে আমরা