October 29, 2026, 5:21 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

নন্দীপাড়া গোলার বাড়ি রসুলবাগ ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মাহবুবুর রহমান সাগর

রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া গোলার বাড়ি রসুলবাগ ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ, মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন রতন সাবেক অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন আব্বায়ক ৭৪ নং ওয়ার্ড যুবদল সভাপতিত্ব করেন। গোলাবাড়ি রসুলবাগ ব্যবসায়িক কল্যাণ সংগঠনের সভাপতি জনাব সুমন হাওলাদার সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন।

ইফতার মাহফিলটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সুধীজন ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।



ফেসবুকে আমরা