October 29, 2026, 5:36 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পুঠিয়া উপজেলা প্রশাসনের বাজার তদারকি,সার-কীটনাশক, ভোক্তা অধিকার সংরক্ষণ ও তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অভিযান অব্যাহত

সিহাব আলম সম্রাট, রাজশাহী 

পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে পুঠিয়া উপজেলা প্রশাসনের অভিযান।

৭ই মার্চ ২০২৬ ইং শনিবার পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে ও সার-কীটনাশকের বাজার মনিটরিং করেন।

এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে মজুদ থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করেন।

সারা দেশেই এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলো কোন পরিবহণের জন্য কতটুকু জ্বালানি সরবরাহ করতে পারবে, সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ফিলিং স্টেশনগুলো ডিপো থেকে কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবে সেটিও নির্ধারণ করে ক্রয়-বিক্রয় নির্দেশনা জারি করে দিয়েছে। পুঠিয়া উপজেলা প্রশাসন বিষয়গুলো সার্বিক তদারকি করছেন পুঠিয়া উপজেলার ফিলিং স্টেশনগুলো তে।

এ ধরনের অভিযান চলমান থাকবে।



ফেসবুকে আমরা