April 21, 2026, 8:07 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- ১। নুর হোসেন (৩৬) ও ০২। নিজাম (৩৫)। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। সরল বিশ্বাসে চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। । এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় ধানমন্ডি থানার মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে নুর হোসেন ও নিজামকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা এই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে থাকে। এই চোর চক্রের আরও সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 



ফেসবুকে আমরা