October 29, 2026, 3:22 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পথচারীদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

মাজহারুল ইসলাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাসাবো মাদারটেক সড়কের পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ ১ মার্চ, রবিবার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সবুজবাগ থানা, ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেনসহ ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা