April 21, 2026, 10:41 pm
শিরোনাম :
গলাচিপায় ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভাইয়ের লোক’ পরিচয়ে দাপট দেখিয়ে লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল নেতা হিমেলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযান: বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক, জুয়া ও দেহব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি। গণপূর্তে বদলী বাণিজ্যের অভিযোগ: তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান দুদকের তদন্তে পটুয়াখালীতে ৭৭ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা: অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী, সব কেন্দ্রে সিসি ক্যামেরা মুগদায় মাদকবিরোধী অভিযানে সেচ্ছাসেবক দলের দুই নেতা আহত মুগদা থানার ওসির আহ্বান: মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জনগণের সহযোগিতা চাইলেন শ্রীপুর ইউনিয়ন বায়তুশ শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা ২০২৬এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চৌদ্দগ্রামে ইউপি সদস্যের হুমকি-হামলার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ পরিবারের সদস্যরা।

ছাত্রদল আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য হলেন বরগুনার কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নয়ন l

রুহুল আমিন সটাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ (সিজন ২)’ সফল করার লক্ষ্যে এক শক্তিশালী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রথম দিনেই প্রায় ১০০০ হাফেজ কোরআনের অংশগ্রহণে এই প্রতিযোগিতা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম তদারকি ও সফল বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় সংসদের একঝাঁক দক্ষ নেতাকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। বাস্তবায়ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং একদল নিবেদিতপ্রাণ যুগ্ম সাধারণ সম্পাদক।

কমিটির কার্যক্রম এগিয়ে নিতে রাজপথে ও সাংগঠনিক কার্যক্রমে পরীক্ষিত নেতারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— কাউসার আহমেদ রনি, শহিদুল ইসলাম নয়ন, বাছিরুল ইসলাম রানা, ওমর ফারুক, শাকিল চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, মোঃ মজিবুল হক রিপন, আখতার আহসান, দৃুলাল মোবারক হোসেন, শামীম হোসেন এবং মোহাম্মদ হোসাইন মিঠুন।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, পবিত্র রমজানের মহিমা ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতেই এই সিজন ২-এর আয়োজন। কমিটির সদস্যরা সারা দেশ থেকে আগত ১০০০ প্রতিযোগীর থাকা-খাওয়া ও প্রতিযোগিতার মান নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন।

ছাত্রদলের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের সুধীজন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে কোরআনের নূর সারা দেশে ছড়িয়ে পড়বে এবং প্রতিযোগিতাটি সফল ও সার্থকভাবে পালনের জন্য তাদের সর্বদা ভূমিকা থাকবে বলে জানিয়েছেন।



ফেসবুকে আমরা