September 12, 2026, 3:58 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

পাল্টা হামলায় আগ্রাসীরা অনুতপ্ত হতে বাধ্য হবে : ইরান

অনলাইন ডেস্ক

ইসরায়েলের হামলা ‘‘দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে’’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। ইরানের সার্বভৌমত্ব লক্ষ্য করে চালানো এই হামলার ঘটনায় তেহরানের পাল্টা জবাবে শত্রুরা অনুত্প্ত হবে।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুষ্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

বিবৃতিতে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানি জাতি সবসময় ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘‘পুরোপুরি প্রস্তুত’’ এবং তারা হামলাকারীদের এমন জবাব দেবে; যা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা সশস্ত্র আগ্রাসনের সুস্পষ্ট উদাহরণ এবং আত্মরক্ষার অধিকারের বিষয়টি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয়, ইরানিরা কখনও আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেনি। এবারও ইরানের জবাব হবে দৃঢ়, এবং আগ্রাসীরা তাদের বৈরী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে।



ফেসবুকে আমরা