October 28, 2026, 10:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক

স্টাফ রিপোর্টার

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাত জেগে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল গোল চত্বর পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন।স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। তার ডাকে ছাত্রদলের প্রায় ৫০ জন নেতাকর্মী সাড়া দেয়। রাতভর তারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়।জাহিদুল ইসলাম বাবু বলেন, ‌‘রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়ার নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুধু ভুলতা ইউনিয়ন নয়, রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও ময়লা-আবর্জনা থাকলে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব



ফেসবুকে আমরা