October 28, 2026, 9:59 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

আদাবর থানায় ওসি জাহিদের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীর আদাবর থানায় অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ যোগদানের পর মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর অপরাধ নির্মূলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এসব উদ্যোগে কিছুটা সাফল্যও এসেছে বলে জানা গেছে।

ওসি জাহিদের ভাষ্য, পুলিশের চাকরিতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন তিনি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলনে সাহসের সঙ্গে ভূমিকা রেখেছিলাম। পুলিশের চাকরিতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষ যেভাবে নিরাপত্তা ও সেবা প্রত্যাশা করেন, সেভাবেই কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, আদাবর থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা তৈরির মতো কার্যক্রম আরও জোরদার করা হলে এলাকায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



ফেসবুকে আমরা