October 28, 2026, 9:59 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

রাজশাহীর বেলপুকুরিয়ায় দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা

সিহাব আলম সম্রাট

রাজশাহী প্রতিনিধি:

 

রাজশাহীর বেলপুকুরিয়া থানার ১নং ওয়ার্ড দোমাদীতে দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষে এক আলোচনা সভা ও আইনশৃঙ্খলা কমিটি গঠিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন এবং ক্লাবের সভাপতি মো: লোকমান আলির সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে মাদকের ভয়াল থাবা এবং জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

 

প্রধান আলোচকের বক্তব্যে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপস করা হবে না। অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ নির্মূল করা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সভাপতির বক্তব্যে মো: লোকমান আলি বলেন, “দোমাদী আদর্শ কৃষি ক্লাব সবসময় এলাকার কল্যাণমূলক কাজে সোচ্চার রয়েছে। সমাজ থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করতে এই ক্লাব ভবিষ্যতেও সামাজিক আন্দোলন চালিয়ে যাবে”।

 

এ সময় আরোও উপস্থিত ছিলেন নবী কালাম মাস্টার, ওয়াহেদ মাষ্টার, চেয়ারমান সাহাদত হোসেন, জাকির হোসেন, রুবেল আলী, আকবর আলী, মোহাম্মদ আলী, মনজু, নাহিদ, রহিদুল মেম্বার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সভা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজকে সম্পৃক্ত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা