October 28, 2026, 10:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল করার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ মনির হোসেন ফরাজীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সুশাসিত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা সমাজসেবক হাজী মোঃ মনির হোসেন ফরাজী। ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

এক বিবৃতির মাধ্যমে হাজী মোঃ মনির হোসেন ফরাজী ৭৪ নম্বর ওয়ার্ডের টেকসই উন্নয়নে তাঁর নির্বাচনী অগ্রাধিকার ও প্রতিশ্রুতিসমূহ তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের প্রধান ও অলিগলির রাস্তাঘাটের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে, যাতে জলাবদ্ধতা চিরতরে দূর হয়। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন অবকাঠামো গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে সর্বস্তরের মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, “নারী ও তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থান সৃষ্টি ও বহুমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। কোনো নাগরিক যেন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সেবা পেতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

সততা, স্বচ্ছতা ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে হাজী মোঃ মনির হোসেন ফরাজী বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে সুখ-দুঃখে কাজ করতে চাই। আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে হাত মিলাই এবং আমাদের ৭৪ নম্বর ওয়ার্ডকে ঢাকা দক্ষিণ সিটির একটি সেরা ও দৃষ্টিনন্দন ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে গড়ে তুলি।”



ফেসবুকে আমরা