October 28, 2026, 10:49 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

৭৩ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে সোহেল আহমেদ মাকসুদ:

এম এ মজিদ

বিশেষ প্রতিনিধি:

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডের প্রতিটি অলিগলি, চা-স্টল ও সামাজিক আড্ডায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের কাউন্সিলর? স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের মাঝে সার্বিক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতায় এগিয়ে রয়েছেন সোহেল আহমেদ মাকসুদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত পথে অবিচল থেকে সোহেল আহমেদ মাকসুদ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। রাজপথের সৎ ও ত্যাগী নেতা হিসেবে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে তিনি কুড়িয়েছেন অকৃত্রিম ভালোবাসা ও আস্থা।

এলাকাবাসীর অভিমত, ৭৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সোহেল আহমেদ মাকসুদের মতো একজন আদর্শবান, কর্মঠ ও গণমুখী নেতার কোনো বিকল্প নেই। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং দলীয় আদর্শের প্রতি তাঁর অটল নিষ্ঠাই তাঁকে জনগণের প্রথম পছন্দে পরিণত করেছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের একমাত্র প্রত্যাশা—আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৭৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সোহেল আহমেদ মাকসুদ ভাইকে দেখতে চান তারা। এলাকাবাসী বিশ্বাস করেন, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে ৭৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান হবে এবং একটি আদর্শ ও মডেল ওয়ার্ড গড়ে উঠবে।



ফেসবুকে আমরা