October 28, 2026, 10:48 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

নালঘর মারকযুল কোরআন মাদ্রাসার মাহফিল সফল করতে পূর্ণাঙ্গ প্রস্তুতি সভা সম্পন। 

মোঃ সফিউল আলম

,চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রতি বছরের ন্যায় আগামী নভেম্বর মাসে নালঘর মারকযুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাহফিলকে সার্বিকভাবে সফল, সুশৃঙ্খল ও সার্থক করার লক্ষ্যে শনিবার রাতে মাদ্রাসার হল রুমে এক বিশেষ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা নুরেজ্জামান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক একেএম অহিদুল্লাহ মজুমদার, মাদ্রাসার প্রধান মুফতি হাফেজ মাওলানা ইসমাইল ও নালঘর বাজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ স্বপন যৌথভাবে সভাটি পরিচালনা করেন। সভায় মাহফিল পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। সভায় উপস্থিত ছিলেন: সাবেক ইউনিয়ন মেম্বার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, মমতাজ ট্রাভেলস এর পরিচালক মোঃ আবুল খায়ের, নালঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম, মাষ্টার জাহাঙ্গীর, কাজী মাছুম বিল্লাহ, বিশিষ্ট টিকাদার মোঃ শাহ আলম, সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।, সভায় মাহফিলের তারিখ চূড়ান্তকরণ, জাতীয় ও স্থানীয় স্তরের বক্তা ও অতিথিদের আমন্ত্রণ, প্যান্ডেল, সাউন্ড ও যাতায়াত ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, খাদ্য ব্যবস্থা এবং প্রচারণা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের জন্য মানসম্মত খাবারের আয়োজন করা হয়। আয়োজক কমিটি আশা করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আসন্ন মাহফিলটি একটি সফল, জনপ্রিয় ও স্মরণীয় আয়োজন হিসেবে রুপান্তরিত করা হবে।



ফেসবুকে আমরা