October 28, 2026, 11:54 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডে ক্লিনিং ডে কর্মসূচি পালিত, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

মাহবুবুর রহমান সাগর

 

 

প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাইয়ের নির্দেশে ৬ নং ওয়ার্ডে *ক্লিনিং ডে কর্মসূচি* পালিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সকালে অঞ্চল-২ এর আওতাধীন ৬ নং ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় পিসিএসপির পরিচ্ছন্ন কর্মী ও মশক নিধন কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় এবং নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ, মুগদা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ, মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ,মনিরুজ্জামান মামুন , শ্রমিক দলের আওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

 

এ সময় বক্তারা বলেন, প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাই দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ফলে ওয়ার্ডের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হয়েছে। নগরকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

 

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি পরিষ্কার এবং বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়েও র‍্যালি থেকে সচেতন করা হয়।

 

এলাকাবাসী এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, এমন ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ঢাকা দক্ষিণ একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।



ফেসবুকে আমরা