October 28, 2026, 11:52 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা সভাপতি রবিন, সাধারণ সম্পাদক জয় রাফি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক |

 

বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সাংবাদিক আব্দুস সবুর রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক জয় রাফিকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি সহসভাপতি হিসেবে সাংবাদিক এবিএম তারেক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক বিল্লাল হোসেনকে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষিত এ নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়েছে। গভর্নমেন্ট রেজিস্টার্ড বাংলাদেশ প্রেসক্লাবের শাখা সংগঠন হিসেবে নতুন কমিটিটি দায়িত্ব পালন করবে বলে ঘোষণায় জানানো হয়।
কমিটি ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন প্রতিটি থানা কমিটির সভাপতিবৃন্দকে কেবল সম্পাদকীয় পদে মনোনীত করা হবে।
বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সোহেল রানা নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।



ফেসবুকে আমরা