October 28, 2026, 11:50 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

মোঃ নুর ইসলাম 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

আসন্ন উপনির্বাচনের কেন্দ্রীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে বর্তমানে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হান্নান শাহ। উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

 

 

প্রচারণার অংশ হিসেবে আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী অঞ্চলের বিভিন্ন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও মন্দির কমিটির হাতে মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

 

 

এ সময় তাঁর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

যেসব এলাকায় মোবাইল ফোন উপহার দেওয়া হয়েছে:

 

 

২ নং বালিয়া ইউনিয়ন:

 

৪ নং ওয়ার্ডের ঢাটির হাট দুর্গা মন্দির।

৫ নং ওয়ার্ডের দক্ষিণ বগুলাডাঙ্গী দেবী মন্দির

৮ নং ওয়ার্ড মাস্টার পাড়া দুর্গা মন্দির।

 

৫ নং শুখানপুকুরী ইউনিয়ন:

৫ নং ওয়ার্ডের ঠেংগামেলী দেবী মন্দির।

৪ নং ওয়ার্ডের দদি পাড়া দেবী মন্দির।

৬নং ওয়ার্ড দেবিভাষ দূর্গা মন্দির।

 

উপহার প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হান্নান শাহ বলেন, “সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর।

 

আগামী উপনির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মন্দিরগুলোতে মোবাইল উপহার দেওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় শুভকামনা জানান।



ফেসবুকে আমরা