
কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে
চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেঁয়াইশ রাস্তা সংলগ্ন খেলার মাঠটি ওই দিন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরোপুরি উৎসবের মুহূর্তে পরিণত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন মজুমদার। খেলাই হবে মাদকমুক্ত সমাজের হাতিয়ার।প্রধান অতিথি মোঃ মনির হোসাইন মজুমদার তার বক্তব্যে প্রথমেই আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং “মাদককে না বলে, খেলাকে হ্যাঁ বলে, এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এমন একটি আয়োজন করার জন্য সংগঠনকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি উভয় দলের খেলোয়াড়দের এমন সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল, আমাদের বেশিরভাগ যুবসমাজ আজ মাদকের চুবলে নিজেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তাই আমাদের একসাথে হতে হবে খেলার মাধ্যমেই আমরা এই যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে আনতে পারব। ইনশাল্লাহ আমি আগেও যুবক ভাইদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও এই সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করব। আমাদের লক্ষ্য আগামী দিনের শ্রীপুর ইউনিয়ন হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন। খিরনশাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও যশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার আলহাজ্ব আবদুর রশিদ, শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন, ধর্মপুর নাজিম আলী এন্ড কলেজ শিক্ষক ও খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের সহ সভাপতি আবদুল্লাহ আল মানছুর, আয়োজিত অনুষ্ঠানে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এরশাদ রানা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর যৌথ সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন খেঁয়াইশ নূরানী তালিমুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সালেহ জাফর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে যাতে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে এবং মাদকের প্রভাব থেকে তারা দূরে থাকে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় খেঁয়াইশ সূর্য তরুণ যুব সংঘ এবং বনান মান্দারিয়া ইয়াং স্টার বয়েজ ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলা শেষে বিজয় লাভ করে খেঁয়াইশ সূর্য তরুণ যুব সংঘ।