
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর পুরান ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাপ্তাহিক বর্তমান সময়ের বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে লালবাগ কেল্লার বিপরীতে অবস্থিত লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক মো. মামুন শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল চৌধুরী এবং দেশ-বিদেশে খ্যাতিমান ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. আনহারুর রহমান।
অনুষ্ঠানে পুরান ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তাসাদ্দেক হোসেন বাবলু, ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হাজী শফিউদ্দিন আহমেদ সেন্টু, ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা সাঈদ হাসান মিন্টু, বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সিনিয়র সহসভাপতি হাজী মো. সাবের, ওল্ড ঢাকা ইয়ুথ ক্লাবের সভাপতি হাজী মো. রাশেদ হাসান এবং আলাউদ্দিন অ্যাগ্রো ফুড প্রোডাক্টের কর্ণধার হাজী মো. মারুফ আহমেদ আপেল, আমাদের কলম প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুস সবুর রবিন। এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণমাধ্যমের পথচলার প্রথম বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে বর্তমান সময়ের বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা পর্ব শেষে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি, পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের মাকে ‘শ্রেষ্ঠ মা’ এবং পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বর্ণাঢ্য আয়োজন, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।