October 29, 2026, 1:30 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

মিরপুরে জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

রফিকুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার মিরপুরে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম সামান্য আহত হয়েছেন, এতে ওসিসহ অন্তত: ২ জন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) আটিগ্রামের একটি মসজিদে এশার নামাজের পর রাজনৈতিক আলোচনা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন বিএনপির নেতা-কর্মীরা। ঐ রাতেই তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধ্বস্তাধ্বতির ঘটনা ঘটে।

 

এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আজুতলা বাজারে জামায়াত প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে। একই স্থান ও সময়ে বিএনপিও তাদের কর্মসূচি ঘোষণা করলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার পরপরই বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে বিএনপির কিছু লোক জামায়াতের কিছু সংখ্যক নেতার ওপর চড়াও হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে মিরপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম সামান্য আহত হন।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, হালকা লেগেছিল প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।



ফেসবুকে আমরা