October 29, 2026, 12:37 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠ থেকে রাজা (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সকালের দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রাজা উপজেলায় পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমান বিশ্বাসের ছেলে।

 

 

 

তিন দিন নিখোঁজ থাকার পর সাতবিল মাঠ থেকে রাজা (২৫), মোঃ ইমান বিশ্বাসের ছেলের ম,র,দেহ উদ্ধার হয়েছে।

 

গলায় মাছ ধরার জাল প্যাঁচানো, মাথা ও কোমরের মাংস শিয়ালে খাওয়া অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

 

মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান কয়েকটি শিয়াল একটি বস্তু টানাটানি করছে। তিনি বস্তুটির কাছাকাছি গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে গর্ত করে খেয়ে ফেলেছে।

 

বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমান। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্রাইমসিন টিমের পরিদর্শন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



ফেসবুকে আমরা