October 29, 2026, 12:37 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

কুষ্টিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান-২০২৬

রফিকুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি গাছের চারা রোপন করার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া সদরসহ জেলার ৫টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

৫ টি উপজেলাগুলো হলো-

কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী। শুধুমাত্র খোকসা উপজেলা এ কর্মসূচি পালন করা হয়নি ।

 

 

 

কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রধান সড়ক এবং উপযুক্ত স্থানে আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির সর্বমোট ৪০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের প্রয়োজনীয়তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সদস্যদের সচেতন করা হয়। পাশাপাশি STDMS-এ সঞ্জীবনী প্লাটুনভুক্ত সদস্যদের রোপণকৃত বৃক্ষের যথাযথ পরিচর্যা, নিয়মিত পানি প্রদান, সংরক্ষণ এবং চারার বৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণকৃত প্রতিটি গাছকে বাঁচিয়ে তোলার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

এ কর্মসূচীতে উপস্থিত থেকে জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুল ইসলাম বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া, ফল, কাঠসহ বিভিন্ন উপকার প্রদান করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক আন্দোলনে পরিণত করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ করা প্রয়োজন।

 

৫টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে কুষ্টিয়া সদরসহ জেলার ৫টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় জনগণও কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য শুধু নির্দিষ্ট দিনে গাছ লাগানো নয়; বরং রোপণকৃত প্রতিটি গাছ ও বীজের যথাযথ পরিচর্যার মাধ্যমে তা টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।



ফেসবুকে আমরা