October 29, 2026, 1:26 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

দুমকিতে গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

দেলোয়ার হোসেন

পটুয়াখালী প্রতিনিধি।

 

পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক মো. হাবিব হাওলাদার (২৫), দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। দুমকি থানার এসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা নিজ হেফাজতে রেখে সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা