October 29, 2026, 1:26 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

জমি সংক্রান্ত বিরোধে ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতবাড়ির দেওয়াল উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আব্দুর রহিম সরদার

ভ্রাম্যমান প্রতিনিধি।

 

পাবনার ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাইল হোসেন মন্ডল ও তাঁর পরিবারের ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর (বাউন্ডারি দেওয়াল) ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবং পরিবারের নিরাপত্তার দাবিতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে শামীম আহমেদ বলেন, প্রায় তিন দশক আগে বিবাদীর বাবা আইনগতভাবে দলিল নিবন্ধনের মাধ্যমে তাঁদের কাছে জমিটি বিক্রি করেন। এরপর থেকে তাঁরা সেখানে বৈধভাবে অবস্থান ও ভোগদখল করে আসছেন।

 

কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষ অন্যায্যভাবে জমিটি দাবি করে আসছিল এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাঁদের বাসভবনের সীমানা প্রাচীর ও আঙিনায় ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

তিনি অভিযোগ করে বলেন, আইনি প্রতিকারের জন্য ধারা ১৫০ অনুযায়ী কেস (নং-১১৭৫২, পৃষ্ঠা-২৪, হোল্ডিং-৬২৮৯) দায়ের এবং গত বছরের ২১ মে নামজারি বাতিলের আবেদন করা হলেও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার উদাসীনতার কারণে বিষয়টি সুরাহা হয়নি। আইনি প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে বিবাদীপক্ষ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পরিবারটিকে ক্রমাগত হুমকি-ধামকি দিয়ে আসছে।

 

সংবাদ সম্মেলনে শামীম আহমেদ স্পষ্ট জানান, তাঁরা কোনো সহিংসতা বা মারামারিতে জড়াতে চান না; বরং আইনি ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চান। চলমান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সম্পত্তিতে বিবাদীদের বেআইনি অনুপ্রবেশ বন্ধ, দেওয়াল ভাঙচুরের নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।



ফেসবুকে আমরা